১ জানুয়ারি হবে বই উৎসব: শিক্ষামন্ত্রী

২৩ নভেম্বর ২০২৩, ১০:৫৬ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১০ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী ১ জানুয়ারি বই উৎসব হবে। এ জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। বুধবার (২২ নভেম্বর) চাঁদপুরের কদমতলায় মন্ত্রীর বাসবভনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

দীপু মনি বলেন, নির্বাচনের মনোনয়ন বোর্ড যাকে মনোনয়ন দেবে, যে এলাকায় দেবে, তার পক্ষে আওয়ামী লীগের সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে। তারা নৌকার বিজয় যেমন নিশ্চিত এবং দলীয় ঐক্যকে সুদৃঢ় করবে।

মন্ত্রী বলেন, সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক, এটা আমরা চাই। উৎসবমুখর পরিবেশে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। যাতে ভোটাররা দেশ পরিচালনার জন্য তাদের দল পছন্দ করতে পারেন।

আরো পড়ুন: বাকৃবির হলে ছাত্রীকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেত্রীদের ৩ ঘণ্টা নির্যাতন

মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ প্রাচীন বড় রাজনৈতিক দল। জনগণকে সঙ্গে নিয়ে সব সময় নির্বাচন করেছে। প্রয়োজন হলে জোটবদ্ধ নির্বাচন করেছে। জোট সব সময় আদর্শিক হয়েছে। মনোনয়ন নির্ধারণ শেষ হলে বোঝা যাবে, আওয়ামী লীগ জোটবদ্ধ না জোট ছাড়া নির্বাচন করব।

রোনালদোর গোল নিয়ে অবশেষে বিতর্কের অবসান
  • ২৪ অক্টোবর ২০২৬
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীতের উদ্…
  • ২৪ অক্টোবর ২০২৬
ব্রহ্মপুত্রে ডুবে প্রাণ গেল ১১ বছরের শিশুর
  • ২৪ অক্টোবর ২০২৬
১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার
  • ২৪ অক্টোবর ২০২৬
দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ
  • ২৪ অক্টোবর ২০২৬
ইউনিকো হাসপাতালে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন করুন আজই
  • ২৪ অক্টোবর ২০২৬