উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

২২ নভেম্বর ২০২৩, ০৩:২০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১০ PM
উত্তরবঙ্গে চলাচলকারী ট্রেন

উত্তরবঙ্গে চলাচলকারী ট্রেন © সংগৃহীত

নাটোরের আব্দুল্লাহপুর জংশনে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় দেশের উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ বুধবার (২২ নভেম্বর) দুপুর একটার দিকে উপজেলার আব্দুলপুর জংশনের সিগন্যাল পয়েন্টে এ ঘটনা ঘটে।


আব্দুলপুর জংশন স্টেশনের মাস্টার জিয়াউদ্দিন বলেন, ‘বুধবার দুপুর একটার দিকে পাবর্তীপুর থেকে মালবাহী ট্রেনটি ঢাকায় যাওয়ার পথে আব্দুল্লাহপুর জংশন স্টেশনে ঢোকার মুখে পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি উল্টে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’

তিনি আরও বলেন, ‘মূল লাইনের ওপর ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় অন্যান্য স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। বিষয়টি রাজশাহী ও পাকশিতে পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬