তফসিল ঘোষণার পর এসপির বাসভবনের ফটকে ককটেল বিস্ফোরণ

১৬ নভেম্বর ২০২৩, ০৭:৫৮ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৬ PM
পুলিশ সুপারের কার্যালয়

পুলিশ সুপারের কার্যালয় © ফাইল ফটো

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর বগুড়ায় পুলিশ সুপারের বাসভবন ও কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। বুধবার রাত আনুমানিক ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের ঘোড়াপট্টির দিক থেকে একটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুজন আসে। তারা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পুলিশ সুপারের কার্যালয় ও বাসভবন লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটানো হয়।

জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল নিয়ে এসে এসপি স্যারের গেটে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।

বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন…
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার ক্যাশ রেমিট্যান্স উৎসবে …
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
দুদকের মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাফরুল্লাহ গ্র…
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
চার আসামির যাবজ্জীবন কারাদণ্ডের রায় আদালতের
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
‘সংবাদ সম্মেলনের বক্তব্য আমার নয়, নীলা ইসরাফিলের, তার অনুরো…
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬