মিরপুরে এবার বিআরটিসি বাসে আগুন

১৪ নভেম্বর ২০২৩, ১০:২৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
বিআরটিসি বাসে আগুন

বিআরটিসি বাসে আগুন © ফাইল ছবি

রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর এলাকায় বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত ৯টার পর এ ঘটনা ঘটেছে। বিএনপিসহ বিরোধী দলগুলোর পঞ্চম দফা অবরোধ শুরু হওয়ার আগের রাতে এই ঘটনা ঘটল। 

এর আগে রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১ বেড়িবাঁধ এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, আজ রাত ৯টা ২৮ মিনিটে বাসে আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। মিরপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার অবরোধ ডেকেছে বিএনপি ও সমমনা দলগুলো।

লিভার রোগে আক্রান্ত ৫ কোটি মানুষ, চিকিৎসক আছেন দেড়শোরও কম
  • ২৪ অক্টোবর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে ব্র্যাকনেট লিমিটেড, আবেদন ১৬ …
  • ২৪ অক্টোবর ২০২৬
সর্দি-কাশি সারাতে পারে যে ৪ খাবার
  • ২৪ অক্টোবর ২০২৬
ফুটপাতে দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক
  • ২৪ অক্টোবর ২০২৬
নওগাঁয় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু
  • ২৪ অক্টোবর ২০২৬
‘ছোট ছোট মেয়েরা প্রেমিক নিয়ে কক্সবাজারে হোটেলে চলে আসে, রুম…
  • ২৪ অক্টোবর ২০২৬