কাল থেকে অর্ধেক দামে মিলবে আলু, তেল ও পেঁয়াজ

১৩ নভেম্বর ২০২৩, ১২:৩৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩১ PM
অর্ধেক দামে চারটি পণ্য বিক্রি করবে টিসিবি

অর্ধেক দামে চারটি পণ্য বিক্রি করবে টিসিবি © ফাইল ছবি

টিসিবির ফ্যামিলি কার্ডের বাইরে রাজধানীতে অর্ধেক দামে মসুর ডাল, সয়াবিন তেল, আলু ও পেঁয়াজ বিক্রি করবে সরকার। সোমবার (১৩ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ তথ্য জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে ঢাকায় ৩০টি ট্রাকে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু করবে টিসিবি। প্রতিটি ট্রাকে ৩০০ জন এ পণ্য পাবেন। শুক্র ও শনিবার বাদে অন্য দিনগুলোয় এসব পণ্য বিক্রি হবে। একেক দিন ঢাকার একেক স্পটে এসব বিক্রি  চলবে।

আরো পড়ুন: ধানমন্ডি আইডিয়ালের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলবে

তপন কান্তি ঘোষ বলেন, যে কেউ ২ কেজি করে মসুর ডাল, আলু ও পেঁয়াজ এবং ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। আলু প্রতি কেজি ৩০ টাকা, পেঁয়াজ ৫০, মসুর ডাল ৬০ এবং প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১০০ টাকা। তবে চিনি দেয়া যাচ্ছে না। 

সাড়া ফেলেছে তাসকিনের বিজ্ঞাপন 
  • ০৫ এপ্রিল ২০২৬
আখতারের বক্তব্যের যে জবাব দিলেন আন্দালিব পার্থ
  • ০৫ এপ্রিল ২০২৬
আনোয়ারায় অনৈতিক কার্যকলাপের অভিযোগে ১৪ যুবক-যুবতী আটক
  • ০৫ এপ্রিল ২০২৬
কাঙ্ক্ষিত যোগ্যতা সত্ত্বেও উচ্চতর গ্রেডে আবেদন করতে পারছেন …
  • ০৫ এপ্রিল ২০২৬
গাজীপুরে দাঁড়ি‌য়ে থাকা ট্রা‌কে বাসের ধাক্কা, নিহত ৩
  • ০৫ এপ্রিল ২০২৬
মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগ্নের মৃত্যু
  • ০৫ এপ্রিল ২০২৬