বাসের যাত্রীদের ছবি তুলে রাখাসহ ১০ নির্দেশনা ডিএমপির

১২ নভেম্বর ২০২৩, ০৮:০৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
গণপরিবহন

গণপরিবহন © ফাইল ছবি

বিএনপিসহ তার মিত্রদের ডাকা অবরোধ কর্মসূচিতে অগ্নিসন্ত্রাস প্রতিরোধে পরিবহন মালিক-শ্রমিকদের স্টপেজগুলোতে বাসের ও যাত্রীদের ছবি তুলে রাখাসহ ১০টি নির্দেশনা দেওয়া হয়েছে।
 
রোববার সন্ধ্যায় ডিএমপি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এসব নির্দেশনা দেওয়া হয়।
 
ডিএমপির নির্দেশনার মধ্যে রয়েছে— স্টপেজগুলোতে বাসের ও যাত্রীদের ছবি তুলে রাখতে হবে; স্টপেজ ছাড়া যাত্রী ওঠানামা করানো যাবে না; বাসে থাকা যাত্রীদের বাসের সহকারী সচেতন করবে; রাতে বিচ্ছিন্নভাবে বাস পার্কিং না করে কোনো উন্মুক্ত স্থানে একত্রে একাধিক বাস রেখে নিজস্ব প্রহরার মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে; চালক ও সহকারী কখনই একই সঙ্গে গাড়ি রেখে খেতে বা বিশ্রামে যাবে না; ইতোমধ্যে নাশকতাকারীর তথ্য প্রদানকারীর জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়েছে; সহকারী ছাড়া চালককে একা গাড়ি চালাতে দেওয়া যাবে না; রাতে গাড়ির মধ্যে ঘুমানো যাবে না, অন্তত একজনের মাধ্যমে হলেও প্রহরার ব্যবস্থা করতে হবে; বাসের দুটো দরজা থাকলে পেছনের দরজা অবশ্যই বন্ধ রাখতে হবে এবং মালিক পক্ষ থেকে চালক ও সাহকারীদের অবশ্যই নিরাপত্তা সংক্রান্তে নির্দেশনা প্রদান করতে হবে। এ ছাড়া যাত্রীদের জন্য সর্তকর্তামূলক স্টিকার বাসে লাগিয়ে দিতে হবে।
গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close