পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় আরেক শ্রমিকের মৃত্যু

১২ নভেম্বর ২০২৩, ১২:০০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে পোশাকশ্রমিকরা

রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে পোশাকশ্রমিকরা © ফাইল ছবি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর জরুন এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত আরেক শ্রমিক মারা গেছেন। শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. জালাল উদ্দিন (৪০) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এর আগে গত বুধবার (৮ নভেম্বর) সকালে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় পোশাকশ্রমিক আঞ্জুয়ারা খাতুন (৩০) গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

আরও পড়ুন: গাজীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নারী পোশাকশ্রমিক নিহত

জালাল উদ্দিন (৪০) জরুন এলাকার ইসলাম গ্রুপের সুইং সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বামহাটি গ্রামের চান মিয়ার ছেলে। জালাল জরুন এলাকার ফজল মোল্লার ভাড়া বাসায় সপরিবার বসবাস করতেন।

প্রসঙ্গত, গত বুধবার গাজীপুরের কোনাবাড়ি জরুন এলাকায় ইসলাম গ্রুপের তিনটি কারখানার শ্রমিকরা  বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ ও ভাঙচুর শুরু করে। পরে পুলিশ তাদের নিয়ন্ত্রণ করতে গেলে শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইটপাটলে ছুড়তে থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। ওই ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক আহত হয়। এদের মধ্যে দু’জনের মৃত্যু হল।

হবিগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় গরু ও মদ জব্দ
  • ১০ মার্চ ২০২৬
নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়: প্র…
  • ১০ মার্চ ২০২৬
ভ্রমণসঙ্গীর মধ্যে এই ৩ গুণ না থাকলে ঘুরতে যাবেন না
  • ১০ মার্চ ২০২৬
ভুলক্রমে ট্রেনে উঠে পড়েছিল শিশু আব্দুল্লাহ, অতঃপর পেরোল ৮ ম…
  • ১০ মার্চ ২০২৬
ডালডা-ইউরিয়া ও ডিটারজেন্ট দিয়ে নকল দুধ-ঘি তৈরি, ৩ প্রতিষ্ঠা…
  • ১০ মার্চ ২০২৬
স্ত্রীসহ ওয়াসার সাবেক এমডি আব্দুস সালামের দেশত্যাগে নিষেধাজ…
  • ১০ মার্চ ২০২৬
close