যাত্রাবাড়ীতে অনাবিল বাসে আগুন

১১ নভেম্বর ২০২৩, ১১:১২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
বাসে আগুন

বাসে আগুন © সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে অনাবিল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১১ নভেম্বর) রাত ৯টা ২৭ মিনিটের দিকে বাসে আগুনের তথ্য পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছ ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নেভাতে দুইটি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতি কিংবা কেউ হতাহত হয়েছে কি না জানা যায়নি।

জানা গেছে, গাজীপুর থেকে সাইনবোর্ড যাওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তার আগে উত্তর যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় আসলে দুর্বৃত্তরা অনাবিল পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার খবর শুনে র‍্যাব পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও ঘটনাস্থলে আসেন।

পাবনায় উৎসবমুখর পরিবেশে ‘‌জব ফেয়ার’ অনুষ্ঠিত, চাকরিপ্রত্যাশ…
  • ০৫ এপ্রিল ২০২৬
পে স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা জানালেন …
  • ০৫ এপ্রিল ২০২৬
অনশনরত স্বামীর হাত ধরে ঘরে ফিরলেন সেই তরুণী
  • ০৫ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে ভর্তি আরও ১৯ শিশু
  • ০৫ এপ্রিল ২০২৬
ধর্ম যার যার, দেশটা সবার: তারেক রহমান 
  • ০৫ এপ্রিল ২০২৬
দাঁড়িয়ে থাকা ৩ বাসে হঠাৎ আগুন
  • ০৫ এপ্রিল ২০২৬