রাজধানীতে ৪০ মিনিটের ব্যবধানে তিন বাসে আগুন

১১ নভেম্বর ২০২৩, ০৯:১০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩ PM

© ফাইল ছবি

রাজধানীর মতিঝিল ও গাবতলীতে ৪০ মিনিটের ব্যবধানে ৩ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার রাজধানীর মতিঝিল, গাবতলী ও গুলিস্তানে ৪০ মিনিটের ব্যবধানে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত ৮টা ২০ মিনিট থেকে ৯টার মধ্যে এ ঘটনা ঘটেছে

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ হোসাইন। ফায়ার সার্ভিস সদর দপ্তরের তথ্য বলছে, মতিঝিলের নটর ডেম কলেজের সামনে শনিবার রাত ৮টা ২০ মিনিটে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অগ্নিনির্বাপণের কাজ করছে। এ ছাড়া গাবতলীর বাসস্ট্যান্ডের সামনে রাত ৮টা ৩০ মিনিটে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।

চতুর্থ দফায় বিএনপি ও জামায়াত রোববার থেকে ফের সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি।

ট্যাগ: হরতাল
৫ আগস্টের পর থেকে পলাতক, মৃত্যুর পর গোপনে গার্ড অব অনার দিল…
  • ২৪ অক্টোবর ২০২৬
টেসলার উড়ন্ত রোডস্টার প্রকল্পে কাজ করেছেন বুয়েট শিক্ষার্থী …
  • ২৪ অক্টোবর ২০২৬
ছোটবেলার বন্ধুত্ব, মৃত্যুও হলো একসঙ্গে
  • ২৪ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রুপে, আবেদন…
  • ২৪ অক্টোবর ২০২৬
ধর্ষণের অভিযোগে বাড়ি গুঁড়িয়ে দেয়ার পর এবার লুট হচ্ছে মাটি, …
  • ২৪ অক্টোবর ২০২৬
ভারতে কী তবে দক্ষিণের বসন্ত চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে
  • ২৪ অক্টোবর ২০২৬