রাজধানীর ফার্মগেটে দুটি ককটেল বিস্ফোরণ

১১ নভেম্বর ২০২৩, ০৮:২৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩ PM
ককটেল

ককটেল © ফাইল ফটো

রাজধানীর ফার্মগেটে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৭টা ১০মিনিটে ফার্মগেটের বাবুল টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান। 

তিনি বলেন, আজ সন্ধ্যা সোয়া ৭টার দিকে বাবুল টাওয়ারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে বলে আমাদের কাছে তথ্য আসে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। প্রাথমিকভাবে আমাদের ধারণা বাবুল টাওয়ার কিংবা ফার্মগেটের ফুটওভার ব্রিজ অথবা অন্য কোনো ভবন থেকে নিক্ষেপ করে রাস্তায় ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে আমরা তদন্ত করছি।

অব্যাহতি পেয়েও ছাত্রদলের ব্যানারে প্রভোস্টকে শুভেচ্ছা হামিম…
  • ০৫ এপ্রিল ২০২৬
সাড়া ফেলেছে তাসকিনের বিজ্ঞাপন 
  • ০৫ এপ্রিল ২০২৬
আখতারের বক্তব্যের যে জবাব দিলেন আন্দালিব পার্থ
  • ০৫ এপ্রিল ২০২৬
আনোয়ারায় অনৈতিক কার্যকলাপের অভিযোগে ১৪ যুবক-যুবতী আটক
  • ০৫ এপ্রিল ২০২৬
কাঙ্ক্ষিত যোগ্যতা সত্ত্বেও উচ্চতর গ্রেডে আবেদন করতে পারছেন …
  • ০৫ এপ্রিল ২০২৬
গাজীপুরে দাঁড়ি‌য়ে থাকা ট্রা‌কে বাসের ধাক্কা, নিহত ৩
  • ০৫ এপ্রিল ২০২৬