মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

১১ নভেম্বর ২০২৩, ০৪:২৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩ PM
শ্রমিকদের সড়ক অবরোধ

শ্রমিকদের সড়ক অবরোধ © সংগৃহীত

রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্ট শ্রমিকরা। শনিবার বেলা ২টায় মিরপুর ১৩ নম্বরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েকশ শ্রমিক। 

বিক্ষোভে অংশ নেওয়া গার্মেন্ট  শ্রমিকরা বেশিরভাগ  মিরপুর ১৩ নম্বরের ভিশন, এমবিএম, লোডস্টার, সারোজ গার্মেন্টসহ আশপাশের ১০টি গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে। 

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, তাদের বেতন নূন্যতম ২৩ হাজার   টাকা করার দাবিতে তারা রাস্তায় নেমেছেন। নতুন যে বেতন ১২ হজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে তা তারা মানেন না। 

এদিকে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে, সেজন্য আশপাশে পুলিশের বিপুল সদস্য উপস্থিত রয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছেন।  

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম গণমাধ্যমকে বলেন, পোশাকশ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে দুপুরে রাস্তায় নেমেছে। পরে বিস্তারিত জানানো হবে।

গত মঙ্গলবার (৭ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণের ঘোষণা দেন। অন্যদিকে শ্রমিক নেতারা ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করেছেন।

সাড়া ফেলেছে তাসকিনের বিজ্ঞাপন 
  • ০৫ এপ্রিল ২০২৬
আখতারের বক্তব্যের যে জবাব দিলেন আন্দালিব পার্থ
  • ০৫ এপ্রিল ২০২৬
আনোয়ারায় অনৈতিক কার্যকলাপের অভিযোগে ১৪ যুবক-যুবতী আটক
  • ০৫ এপ্রিল ২০২৬
কাঙ্ক্ষিত যোগ্যতা সত্ত্বেও উচ্চতর গ্রেডে আবেদন করতে পারছেন …
  • ০৫ এপ্রিল ২০২৬
গাজীপুরে দাঁড়ি‌য়ে থাকা ট্রা‌কে বাসের ধাক্কা, নিহত ৩
  • ০৫ এপ্রিল ২০২৬
মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগ্নের মৃত্যু
  • ০৫ এপ্রিল ২০২৬