‘নির্বাচনের আগেই শুরু হবে রোহিঙ্গা প্রত্যাবাসন’

১০ নভেম্বর ২০২৩, ০৫:৩৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩ PM
অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত

অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত © সংগৃহীত

পাইলট প্রকল্পের যাত্রা হিসেবে কিছু রোহিঙ্গাকে বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনের আগেই মিয়ানমারের রাখাইনে পাঠানোর মাধ্যমে প্রত্যাবাসন শুরু হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। 

শুক্রবার (১০ নভেম্বর) কক্সবাজার সদর হাসপাতালে চীন দূতাবাস কর্তৃক প্রদত্ত মেডিকেল যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার ও বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে চীন। শিগগিরই আমরা সফলতার যাত্রা করতে পারবো বলে আশাবাদী। আমাদের আশা বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের আগে কিছু রোহিঙ্গাকে পাইলট প্রকল্পের মাধ্যমে মিয়ানমারের রাখাইনে পাঠানোর মধ্য দিয়ে প্রত্যাবাসন শুরু হবে। কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া।

আরও পড়ুন: নতুন কারিকুলাম বাতিলসহ ৮ দাবি সম্মিলিত শিক্ষা আন্দোলনের

তিনি জানান, চীন বাংলাদেশ ও মিয়ানমারের ভালো বন্ধু। তারা আমাদেরকে বিশ্বাস করে। দু’দেশের অনুরোধে চীন সাহায্যকারী হিসেবে কাজ করছে। আমরা তাদেরকে একত্রিত করেছি কথা বলে একটা সমাধান বের করার জন্য। যাতে করে রোহিঙ্গা জনগোষ্ঠী ফিরে যেতে পারে।

চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
close