২ দিনের অবরোধের ঘোষণা জামায়াতের

০৯ নভেম্বর ২০২৩, ০৭:৪৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৪ PM

© সংগৃহীত

রবিবার (১২ নভেম্বর) ও সোমবার (১৩ নভেম্বর) আবারো টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল রাজবন্দি এবং ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এছাড়া, গত কয়েকদিনে কর্মসূচি পালনকালে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দলটির পক্ষ থেকে শুক্রবার (১০ নভেম্বর) দেশব্যাপী দোয়া অনুষ্ঠানের আহ্বান জানানো হয়েছে। 

এদিকে, দুদিনের বিরতি দিয়ে আবারও রবিবার থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গত ২৯ অক্টোবর একদিনের হরতাল ও দুই দফায় ৫ দিনের অবরোধ কর্মসূচি শেষে বুধবার (৮ নভেম্বর) থেকে আবারও শুরু হয় বিএনপি ও জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধ। সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে সারা দেশে তৃতীয় দফায় বিএনপি-জামায়াতের চলমান ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হবে শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টায়।

সত্য গোপন করে শিক্ষককে বাঁচাতে গেলে মাদরাসার ব্যবস্থার ক্ষত…
  • ২৪ অক্টোবর ২০২৬
বিএনপি করতে হলে এসএসসিতে জিপিএ ২.৫০, এইচএসসিতে ৩.৫০ করার আব…
  • ২৪ অক্টোবর ২০২৬
আকতার গ্রুপ নিয়োগ দেবে ১০ টেরিটরি সেলস অফিসার, আবেদন ১৭ নভে…
  • ২৪ অক্টোবর ২০২৬
৫ আগস্টের পর থেকে পলাতক, মৃত্যুর পর গোপনে গার্ড অব অনার দিল…
  • ২৪ অক্টোবর ২০২৬
টেসলার উড়ন্ত রোডস্টার প্রকল্পে কাজ করেছেন বুয়েট শিক্ষার্থী …
  • ২৪ অক্টোবর ২০২৬
ছোটবেলার বন্ধুত্ব, মৃত্যুও হলো একসঙ্গে
  • ২৪ অক্টোবর ২০২৬