ফের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

০৯ নভেম্বর ২০২৩, ০৫:১৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৪ PM

© সংগৃহীত

দুদিনের বিরতি দিয়ে আবারও রবিবার থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। 

তিনি জানান, রোববার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত চতুর্থ দফায় টানা ৪৮ ঘণ্টা অবরোধ পালন করবে দলটি। 

গত ২৯ অক্টোবর একদিনের হরতাল ও দুই দফায় ৫ দিনের অবরোধ কর্মসূচি শেষে বুধবার (৮ নভেম্বর) থেকে আবারও শুরু হয় বিএনপি ও জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধ। সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে সারা দেশে তৃতীয় দফায় বিএনপি-জামায়াতের চলমান ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হবে শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টায়।

তৃতীয় দফার অবরোধের প্রথম ২৭ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১৩টি যানবাহনে আগুন দেয়া হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকাতেই ৫ টি স্থানে অগ্নিসংযোগ করেছে অবরোধকারীরা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে এসব অগ্নিসংযোগের খবর পান তারা।

ঢাকার হাজারীবাগ, তাঁতীবাজার, কাকলী, মিরপুর ও ধানমন্ডিতে ৫ টি, ঢাকা বিভাগের গাজীপুরে ৩ টি, চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ১ টি, রাজশাহী বিভাগের শিবগঞ্জে ১ টি, বরিশাল বিভাগের গৌরনদীতে ২ টি, চট্টগ্রাম বিভাগের নোয়াখালীতে ১ টি যানবাহন পুড়িয়ে দেয়া হয়েছে। ৭ টি বাস, ৪ টি কাভার্ডভ্যান ও ২ টি ট্রাকে আগুন দেয়া হয়েছে।

ট্যাগ: বিএনপি
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬
জাবিরদের প্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন রোকেয়া বেগম
  • ২০ এপ্রিল ২০২৬
নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ইরান
  • ২০ এপ্রিল ২০২৬
দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ কর…
  • ২০ এপ্রিল ২০২৬