সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সবার সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র

০৯ নভেম্বর ২০২৩, ০৮:২৩ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৫ PM
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল © সংগৃহীত

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সরকার, বিরোধী দলসহ নির্বাচনে সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামীতেও এটি অব্যাহত রাখবে বাইডেন প্রশাসন। বুধবার (৮ নভেম্বর) রাতে ওয়াশিংটন ডিসিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। যুক্তরাষ্ট্রের প্রত্যাশাও এটি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের মঙ্গলের জন্য কাজ করার আহ্বান জানাতে সরকার, বিরোধীসহ সব অংশীদারদের সঙ্গে সম্পৃক্ত আছে।

বাংলাদেশ ২০১৪ সালের মতো এক তরফা নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে কি না জানতে চাইলে বেদান্ত প্যাটেল বলেন, নির্দিষ্ট পরিস্থিতির বিষয়ে তার কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন: ব্যানারে ‘রাষ্ট্র মেরামতের কাজ চলছে’ লিখে ছাত্রদল নেতা আটক

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে স্থানীয় এক নেতা হুমকি দিয়েছেন বলে অভিযোগ তুলে এর প্রতিক্রিয়া জানতে চান বাংলাদেশি এক সাংবাদিক। 

জবাবে বেদান্ত প্যাটেল বলেন, এ ধরনের সহিংস বক্তব্য সম্পর্কের জন্য সহায়ক নয়। বিশদভাবে বলতে গেলে যুক্তরাষ্ট্রের স্থাপনা ও কর্মীদের নিরাপত্তা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব স্বাগতিক দেশের।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence