পোশাক কারখানার নিরাপত্তায় ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন

০৮ নভেম্বর ২০২৩, ১১:৩১ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৫ PM
বিজিবি মোতায়েন

বিজিবি মোতায়েন © সংগৃহীত

পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশেপাশের জেলায় ৪৮ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল গার্মেন্টস শ্রমিকদের জন্য মজুরি বোর্ড ন্যূনতম বেতন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করার পর ইউনিয়ন নেতারা নতুন মজুরি প্রত্যাখ্যান করেন। এরপরই বিজিবি মোতায়েন করা হলো।

নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা দাবি জানিয়ে আসছিলেন শ্রমিকরা। সম্প্রতি এনিয়ে বিক্ষোভ চলাকালে গাজীপুর ও ঢাকার মিরপুর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়।

বিএনপি ও জামায়াতের অবরোধের প্রথম দিনে তৈরি পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে সারাদেশে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন আছে বলে জানিয়েছে বিজিবি।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close