জনগণ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে: কাদের

০৬ নভেম্বর ২০২৩, ১০:২৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © ফাইল ছবি

দেশের মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে বলেও জানান তিনি।

দেশের সার্বিক পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানান তিনি। দায়িত্ব পালনকালে কোনো নিরহ মানুষকে হয়রানি না করার জন্যও পুলিশের প্রতি অনুরোধ জানান তিনি।

সোমবার (৬ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের অফিস পরিদর্শনে শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন পর্যন্ত আমরা সতর্ক পাহারায় থাকবো। দেশের মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা চোরাগোপ্তা হামলায় আতঙ্কিত না। আমরা ভয় পাই না।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এ আরাফাত, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ প্রমুখ উপস্থিত ছিলেন ।

গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
হামে শিশুর মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে নির্দে…
  • ৩০ মার্চ ২০২৬
পাবনায় সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মেতে উঠলেন রাষ্ট্রপতি
  • ৩০ মার্চ ২০২৬
উমরাহ পালনে আজ রাতে সৌদি আরবে যাচ্ছেন নাহিদ ইসলাম
  • ২৯ মার্চ ২০২৬
সরকারি কর্মচারীদের সকাল ৯টায় অফিসে এসে ৪০ মিনিট অবস্থান বাধ…
  • ২৯ মার্চ ২০২৬
চূড়ান্ত হলো এনসিপির ৫ সিটির মেয়র মনোনয়ন
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence