এবার খিলক্ষেতে যাত্রীবাহী বাসে আগুন

০৬ নভেম্বর ২০২৩, ০৯:৪০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
আগুন নির্বাপণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট

আগুন নির্বাপণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট © সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত ফ্লাইওভারের পাশে আকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে। আজ সোমবার (৬ নভেম্ববর) রাত সাড়ে ৮টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয় বলে জানান ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে খিলক্ষেত ফ্লাইওভারের পাশে আকাশ পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটে। সেখানে দুটি ইউনিট পাঠানো হয়েছে।

এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সূত্রে জানা যায়, বিএনপিসহ সমমনা রাজনৈতিক দল ও জোটের ৪৮ ঘণ্টা অবরোধের ৩৮ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে ২১টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার ভোর ৪টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত (৩৮ ঘণ্টা) আগুন দেওয়ার এসব ঘটনা ঘটে।

গত ২৮ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত মোট ১১১টি আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৮ অক্টোবর ২৯টি, ২৯ অক্টোবর ১৯টি, ৩০ অক্টোবর একটি, ৩১ অক্টোবর ১১টি, ১ নভেম্বর ১৪টি, ২ নভেম্বর সাতটি, ৪ নভেম্বর ছয়টি, ৫ নভেম্বর ১৩টি, ৬ নভেম্বর ১১টি আগুনের ঘটনা ঘটে।

মুক্তি পেয়ে যা বললেন জামায়াতের নারী কর্মী সাওদা সুমি
  • ০৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে চাকরি, পদ ৬, আবেদ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর আসছেন ২৭ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিনকে দুই দিনের রিমান্ডের আবেদন ডিবি…
  • ০৭ এপ্রিল ২০২৬
৫টার মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টি হতে পারে পাঁচ জেলায় 
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলবে হামজারা, প্রতিপক্ষ চূড়া…
  • ০৭ এপ্রিল ২০২৬
close