এবার জামায়াতের ৪৮ ঘণ্টা অবরোধ ঘোষণা

০৬ নভেম্বর ২০২৩, ০৮:০২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM

© সংগৃহীত

বিএনপির পর আগামী বুধ ও বৃহস্পতিবার তৃতীয় দফায় সারা দেশে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (৬ নভেম্বর) ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে তৃতীয় দফার এই অবরোধ।

বিবৃতিতে জানানো হয়েছে, সরকার পতনের একদফা দাবি ও জামায়াত নেতাদের মুক্তি দাবিতে অবরোধ কর্মসূচি পালন করবে জামায়াত ইসলামী। সারা দেশের নেতাকর্মী ও জনগণকে স্বতস্ফূতভাবে অবরোধ পালনের আহ্বান জানায় দলটি।

এর আগে দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শেষে ২৪ ঘণ্টা বিরতির পর আবারও ৪৮ ঘণ্টা অবরোধ ডেকেছে বিএনপি।  সোমবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
close