নেতাদের পরিবারের সদস্যদেরও থানায় নির্যাতনের অভিযোগ বিএনপির

০৬ নভেম্বর ২০২৩, ০৪:২৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM

দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাদের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ অন্যায়ভাবে তাদের পরিবারের সদস্যদের আটক করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

সোমবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে দলটি বলেছে, দেশের জনগণের সহায়তায় বর্তমান আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে তারা বদ্ধপরিকর।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ বিবৃতি দেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘পুলিশ আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তারের জন্য দিন-রাত যেকোনো সময় বাড়িঘরে হানা দিচ্ছে। যখন টার্গেট করা ব্যক্তিদের বাড়িতে পাওয়া যায় না, তখন তাদের বাবা ও ভাই বা পরিবারের অন্যান্য সদস্যদের অন্যায়ভাবে আটক করা হচ্ছে।’

বিএনপি নেতাদের আটক স্বজনদের থানায় নিয়ে গেলে অবর্ণনীয় নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী।

তিনি আরও বলেন, বর্তমান স্বৈরাচারী সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করতে সারাদেশে ভয়াবহ দমন-পীড়ন শুরু করেছে। তবে বিএনপিকে নির্মূলের স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে, কারণ বিএনপি জনগণের পাশাপাশি বর্তমান অবৈধ সরকারের পতন নিশ্চিত করতে বদ্ধপরিকর।

বিএনপি ঘোষিত আন্দোলনের কর্মসূচিতে ভয় পেয়ে ফ্যাসিবাদী সরকার শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা।

তিনি শামসুজ্জামান দুদুর নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান। সোমবার ভোরে রাজধানীর মিরপুর এলাকার একটি বাসা থেকে দুদুকে আটক করে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

ট্যাগ: বিএনপি
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬
জাবিরদের প্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন রোকেয়া বেগম
  • ২০ এপ্রিল ২০২৬
নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ইরান
  • ২০ এপ্রিল ২০২৬
দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ কর…
  • ২০ এপ্রিল ২০২৬