গাড়িতে অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিলে ‘টাকা’ দেবে পুলিশ

০৬ নভেম্বর ২০২৩, ০৩:৩৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM

© সংগৃহীত

গাড়িতে অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ সোমবার সকালে পেট্রল পাম্পের মালিকদের সঙ্গে এক বৈঠকে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এই ঘোষণা দেন। 

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, গাড়িতে অগ্নিসংযোগকারীদের কেউ ধরিয়ে দিতে পারলে তাঁকে ২০ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে।

থানার কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, যে সকল থানা এলাকায় পেট্রল পাম্প রয়েছে, ওই থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিনে একবার পেট্রল পাম্প পরিদর্শন করবেন। পেট্রল পাম্পগুলোর সঙ্গে পুলিশের সম্পর্ক বাড়াতে হবে। যোগাযোগটা সব সময় রাখতে হবে। 

নিকটস্থ ওসি ও ডিউটি অফিসারের নম্বর পেট্রল পাম্পে রাখার অনুরোধ করেন তিনি।

হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ১২ এপ্রিল ২০২৬
এক বৈঠকেই চুক্তির প্রত্যাশা কেউ করেনি: ইরানি পররাষ্ট্র মন্ত…
  • ১২ এপ্রিল ২০২৬
মাগুরায় ইয়াবা ও নগদ টাকাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
close