জামায়াতের কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনের শুনানি পিছিয়েছে

০৬ নভেম্বর ২০২৩, ১০:৩৬ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
জামায়াতে ইসলামী

জামায়াতে ইসলামী © ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদনের শুনানি পিছিয়েছে। শুনানির জন্য আগামী রোববার (১২ নভেম্বর) দিন ধার্য করেছেন আদালত। সোমবার (৬ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। 

নিবন্ধন নিয়ে চলা মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটির ওপর এ নিষেধাজ্ঞা চাওয়া হয়েছিল। রিটকারীর আইনজীবী সভা সমাবেশ নিষিদ্ধের মামলার শুনানির আগে নিষ্পত্তি চাইলে প্রধান বিচারপতি বলেন, এটা মূল মামলা থেকে এসেছে। আগে আপিল শুনানি নিষ্পত্তি করতে হবে।

আরো পড়ুন: রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চের সোমবারের কার্যতালিকায় বিষয়টি শুনানির জন্য ৬ নম্বর ক্রমিকে রাখা ছিল। এর আগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনের শুনানির জন্য ৬ নভেম্বর দিন ধার্য করেন আপিল বিভাগ। গত ২৬ জুন জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়।

জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল সংকট, রুয়েটের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে
  • ১৩ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬