পলাশী মোড়ে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন

০৫ নভেম্বর ২০২৩, ১১:১৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা

দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পলাশী মোড়ে একটি দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৫ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।

তিনি জানান, আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি পরিত্যক্ত অবস্থায় রাস্তার পাশে রাখা ছিল।

এদিকে রাত ১০টার দিকে কারওয়ান বাজার রেল ক্রসিংয়ের সামনে একটি পিক-আপ ভ্যানে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। পিক-আপ ভ্যানের পেছনে থাকা একটি সোফা সেটে আগুন দেয় তারা। চালক সোফাটি ফেলে দিয়ে পিক-আপ নিয়ে চলে যান। পরে স্থানীয়রা সাফার আগুন নিভিয়ে ফেলেন। এর আগে সন্ধ্যায় সন্ধ্যায় রাজধানীর মিরপুর ও বাংলামোটরে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ট্যাগ: আগুন
হবিগঞ্জে পেট্রোল পাম্পে জ্বালানি নিতে লাগবে লাইসেন্স ও হেলম…
  • ১২ এপ্রিল ২০২৬
জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় তিন পক্ষের মধ্যে সমন্বয়ের পরামর্শ …
  • ১২ এপ্রিল ২০২৬
পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
ট্রান্সফরমারে ঝুলছিল পিডিবির লাইনম্যানের মরদেহ
  • ১২ এপ্রিল ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
  • ১২ এপ্রিল ২০২৬
উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
close