যুক্তরাষ্ট্রসহ ১২ দেশে পোশাক প্রত্যাহারের সংবাদ ভুল: তথ্যমন্ত্রী

০৫ নভেম্বর ২০২৩, ০২:০৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ © সংগৃহীত

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১২টি দেশের বাজার থেকে বাংলাদেশের কারখানায় তৈরি হওয়া নানা ব্র্যান্ডের পোশাক তুলে নেওয়া হচ্ছে বলে একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদটি ভুল বলে অবহিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এমন ভুল সংবাদের জন্য ওই পত্রিকার কাছে জবাবদিহিতা চাওয়া হবে বলেও জানান তিনি।

রবিবার (৫ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী একথা বলেন। এসময় বিএনপির অবরোধসহ সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রী। 

তিনি বলেন, বিএনপির কর্মসূচি ঘোষণা, আর নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘোষণার মধ্যে কোনও পার্থক্য নাই। তারা তালেবান, ইসরায়েল স্টাইলে হামলা চালাচ্ছে। তারা এখন অনলাইনে কর্মসূচি দিচ্ছে। বিএনপি শুধু সন্ত্রাসী কর্মকাণ্ড করেই ক্ষান্ত নয়, তারা গুজবও রাটাচ্ছে। যারা বিদেশে বসে এসব গুজব ছড়াচ্ছে, তাদের সেই দেশেই আইনের আওতায় আনা হবে।

সম্প্রতি গ্রেফতার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির জন্য যেই বিশিষ্ট ব্যক্তিরা বিবৃতি দিয়েছেন, তারা বিএনপিপন্থি বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

বিএনপি গাজায় হামলা-বর্বরতা নিয়ে এখন পর্যন্ত একটি শব্দও উচ্চারণ করেনি উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপি এখন আর রাজনৈতিক দল নাই, তারা সন্ত্রাসী দল হিসেবে পরিচিত হয়ে গেছে। এই সন্ত্রাসী দলকে আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর। এরা (বিএনপি) অবরোধের নামে মানুষের জানমালের উপর হামলা চালাচ্ছে। এখন ইসরায়েলি বাহিনী গাজায় হামলা করছে, একইরকমভাবে বিএনপি-জামায়াত হামলা চালাচ্ছে।

শিক্ষার্থীদের নিয়ে রেজিস্ট্রার ভবন ঘেরাও করবেন ডাকসু নেতারা 
  • ১৯ এপ্রিল ২০২৬
বিভাগে শিক্ষক সংকট, অনশনে বসলেন চেয়ারম্যান
  • ১৯ এপ্রিল ২০২৬
মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করল বিএসএফ
  • ১৯ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ে পানির কল চুরি করতে এসে যুবক আটক
  • ১৯ এপ্রিল ২০২৬
সংসদে ঢাকা-দিনাজপুর বুলেট ট্রেন চাইলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬
জুলাই শহিদদের স্মরণ না করলে এই সংসদ অপবিত্র হয়ে যাবে: নাছির…
  • ১৯ এপ্রিল ২০২৬