কুর্মিটোলায় শ্রাবণের নেতৃত্বে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

০৫ নভেম্বর ২০২৩, ১২:৫৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন নেতাকর্মীরা

আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন নেতাকর্মীরা © সংগৃহীত

বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় ধাপের প্রথম দিন সকালে রাজধানীর নিকুঞ্জে বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার (৫ নভেম্বর) কুর্মিটোলা হাসপাতালের সামনে ঢাকা-গাজীপুর রোডে আগুন জ্বালিয়ে মিছিল ও পিকেটিং করে তারা।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ চলাকালে সরকার পতনের দাবিতে শ্লোগান দেন।

এসময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ঝলক মিয়া, মুহতাসিম বিল্লাহ, আসাদুজ্জামান আসাদ, মেহরাব মেহবুব মাহি, সুরুজ মণ্ডল, যুগ্ম সম্পাদক জহির রায়হান আহমেদ,খাইরুল আলম সুজন, এ আর লিটন, খোরশেদ আলম লোকমান, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মিঠুন, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ হাওলাদারসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিএমইউ হাসপাতালের ৮ তলা থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
  • ২৫ অক্টোবর ২০২৬
জামায়াত নেতাদের বাধা, সাঈদীর মামলার বাদীকে গোপণে গার্ড অব অ…
  • ২৫ অক্টোবর ২০২৬
ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন আনল বিসিবি, পদ হারালেন আশরা…
  • ২৫ অক্টোবর ২০২৬
শাহজালাল রুমিকে গ্রেপ্তারের বিষয়ে রাশেদ খাঁনকে যে তথ্য জানি…
  • ২৫ অক্টোবর ২০২৬
টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতাসহ যে …
  • ২৫ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের বিস্তারিত জানা যাবে সোমবার
  • ২৪ অক্টোবর ২০২৬