কাল থেকে সারাদেশে ৬৫ হাজার আনসার-ভিডিপি মোতায়েন

০৪ নভেম্বর ২০২৩, ১১:৩২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা

দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা © ফাইল ফটো

দেশে সড়ক, রেল ও নৌ পথে যোগাযোগ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে ৬৫ হাজার আনসার ও ডিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে।

রোববার (৫ নভেম্বর) সকাল ছয়টা থেকে থেকে সোমবার ছয়টা পর্যন্ত দুই দিন বাহিনীর সদস্যরা রেল স্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করবে। 

শনিবার রাতে এ তথ্য জানান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (প্রকল্প- প্রশিক্ষণ) মো. জাহিদুল ইসলাম। 

তিনি জানান, রেললাইন রক্ষায় সারাদেশে এক হাজার ৪৭৬টি পয়েন্টে ১০ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি পাঁচ হাজার ২৯৬টি প্রতিষ্ঠানের নিরাপত্তায় নিয়োজিত ৫৫ হাজার অঙ্গীভূত আনসার নিজেদের দায়িত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করবেন।

বিএমইউ হাসপাতালের ৮ তলা থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
  • ২৫ অক্টোবর ২০২৬
জামায়াত নেতাদের বাধা, সাঈদীর মামলার বাদীকে গোপণে গার্ড অব অ…
  • ২৫ অক্টোবর ২০২৬
ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন আনল বিসিবি, পদ হারালেন আশরা…
  • ২৫ অক্টোবর ২০২৬
শাহজালাল রুমিকে গ্রেপ্তারের বিষয়ে রাশেদ খাঁনকে যে তথ্য জানি…
  • ২৫ অক্টোবর ২০২৬
টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতাসহ যে …
  • ২৫ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের বিস্তারিত জানা যাবে সোমবার
  • ২৪ অক্টোবর ২০২৬