এবার গুলিস্তানে একটি যাত্রীবাহী বাসে আগুন

০৪ নভেম্বর ২০২৩, ১০:৫৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৪০ PM

© সংগৃহীত

রাজধানী ঢাকার নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও সায়েদাবাদ জনপদের মোড়ের পরে এবার গুলিস্তান এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ শনিবার রাত ১০টার দিকে পাতাল মার্কেটের সামনে মনজিল এক্সপ্রেস কোম্পানির একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ওয়্যারলেস অপারেটর আব্দুস সামাদ আজাদ বলেন, রাত ১০টা ২ মিনিটে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। আগুন নেভাতে বর্তমানে দুটি ইউনিট কাজ করছে।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পর দলটি গত রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। এরপর এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি ঘোষণা করে। এরপর দুই দিন বিরতি দিয়ে আবার অবরোধ ডেকেছে দলটি।

ট্যাগ: হরতাল
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close