রাজধানীতে তিন বাসে আগুন

০৪ নভেম্বর ২০২৩, ০৮:৩৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের এক কর্মী

আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের এক কর্মী © সংগৃহীত

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হবে আগামীকাল রবিবার ভোর ৬টা থেকে। যদিও শনিবার রাত সাড়ে ৭টা থেকেই সেই অবরোধের প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীতে। 

৩০ মিনিটের ব্যবধানে রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, সায়েদাবাদে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে আটটার মধ্যে আগুন দেওয়ার এসব ঘটনা ঘটে। খবর পেয়ে বাসে আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার  করেছেন।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, সন্ধ্যার পর আমাদের কাছে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেট এলাকায় পৃথক দুটি পাশে অগ্নিসংযোগের সংবাদ আসে। রাত ৭টা ৩০ মিনিটের দিকে গাউছিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক পরিবহনের একটা যাত্রীবাহী বাসে আগুনের খবর পেয়ে ৭টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করে ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

তিনি বলেন, ৭টা ৩৫ মিনিটের দিকে এলিফ্যান্ট রোড, মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুনের খবর পাই। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৭টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে।

রোজিনা আক্তার বলেন, রাত ৮টার দিকে খবর আসে রাজধানীর সায়েদাবাদ ফ্লাইওভারের নিচে জনপথ মোড়ে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।  খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কে বা কারা আগুন দিয়েছে তা এখনও জানা যায়নি।

পাবনায় উৎসবমুখর পরিবেশে ‘‌জব ফেয়ার’ অনুষ্ঠিত, চাকরিপ্রত্যাশ…
  • ০৫ এপ্রিল ২০২৬
পে স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা জানালেন …
  • ০৫ এপ্রিল ২০২৬
অনশনরত স্বামীর হাত ধরে ঘরে ফিরলেন সেই তরুণী
  • ০৫ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে ভর্তি আরও ১৯ শিশু
  • ০৫ এপ্রিল ২০২৬
ধর্ম যার যার, দেশটা সবার: তারেক রহমান 
  • ০৫ এপ্রিল ২০২৬
দাঁড়িয়ে থাকা ৩ বাসে হঠাৎ আগুন
  • ০৫ এপ্রিল ২০২৬