পোশাক কারখানার নিরাপত্তায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

০৪ নভেম্বর ২০২৩, ০৪:০২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
বিজিবি মোতায়েন

বিজিবি মোতায়েন © সংগৃহীত

পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে গাজীপুরের বিভিন্ন এলাকায় ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) দুপুরে বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শ্রমিক আন্দোলন পুঁজি করে কোনো ধরনের নাশকতা-সহিংসতার মাধ্যমে পোশাকশিল্পের ক্ষতি করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নিরাপত্তা জোরদারে গাজীপুর, কোনাবাড়ি, সফিপুর, চন্দ্রা, সাভার ও আশুলিয়া এলাকায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। যেকোনো প্রয়োজনে তিনটি ফোন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিজিবি।

গাজীপুর এলাকায়- লে. কর্নেল রফিকুল ইসলাম- 01769-600620, আশুলিয়ায় লে. কর্নেল হাসানুর রহমান- 01769600543 ও সাভারে লে. কর্নেল ফারুক হোসেন খান- 01711171281।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close