বিএনপি নেতাকে না পেয়ে যমজ ২ ছেলেকে গ্রেপ্তারের অভিযোগ

০৪ নভেম্বর ২০২৩, ০৩:৩৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৪০ PM

© সংগৃহীত

কিশোরগঞ্জে গত মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাককে ধরতে তার বাসায় যায় পুলিশ। এসময় পুলিশ তাকে না পেয়ে তার দুই যমজ ছেলেকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের।

তার আটক দুই যমজ ছেলের নাম, শহীদুল ইসলাম অনিক ও মাকসুদুল ইসলাম আবির। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকেও জানাজানি হয়েছে।

আশফাকের স্ত্রী নাজমা ইসলাম বলেন, মাকসুদুল ইসলাম আবির অনার্সে পড়েন, আর শহীদুল ইসলাম অনিক এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। আমার এই দুই ছেলে রাজনীতির সঙ্গে জড়িত নয়। বাসায় পুলিশ আসে তাদের বাবাকে ধরতে এসে তাকে না পেয়ে আবির আর অনিককে পুলিশ ধরে নিয়ে গেছে। আমি এখন বাসায় একা। সারাক্ষণ আতঙ্কে থাকি, কখন কি হয়। এখন স্বাভাবিক জীবনযাপন করাও কষ্টকর। 

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, হরতাল ও অবরোধের সময় হামলা ও ভাঙচুরের মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমিনুল ইসলাম আশফাকের দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগ: বিএনপি
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬