মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

০৪ নভেম্বর ২০২৩, ০২:৩৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী © সংগৃহীত

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৪ নভেম্বর) বেলা আড়াইটার দিকে এই অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে মতিঝিল পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রোরেলের যাত্রা শুরু হলো।

তবে শনিবার উদ্বোধন করা হলেও আগামীকাল রোববার (৫ নভেম্বর) থেকে এটি সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে। প্রথমে তিনটি স্টেশন চালুর মাধ্যমে এ অংশের মেট্রোরেল চলাচল শুরু হবে। স্টেশনগুলো হলো- মতিঝিল, বাংলাদেশ সচিবালয় ও ফার্মগেট।

আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধনের মধ্য দিয়ে নগরবাসী ২০.১ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবেন মাত্র ৩১ মিনিটে। এতে বাঁচবে ওই পথ ব্যবহারকারী মানুষের কর্মঘণ্টা, অর্থনীতির চাকা ঘুরবে আরও দ্রুত।

মতিঝিলে এমআরটি লাইন ৫-এর নির্মাণকাজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে মতিঝিলে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে যোগ দেবেন তিনি।

শিক্ষক নিয়োগ দেবে মাভাবিপ্রবি, আবেদন নির্ধারিত ফরমে
  • ০৭ মার্চ ২০২৬
সিলেটের ডিসি সারোয়ারের বিরুদ্ধে মামলার অনুমতি চাইলেন আদালত
  • ০৭ মার্চ ২০২৬
ক্যারিয়ারে পরিণত হলে চাঁদাবাজিকে সে অপরাধ মনে করে না: নাসীর…
  • ০৭ মার্চ ২০২৬
চাঁদপুরের ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তার
  • ০৭ মার্চ ২০২৬
৩২ নম্বরে ফুল দিতে আসা ৪ জন গ্রেপ্তার
  • ০৭ মার্চ ২০২৬
আনোয়ারায় সড়কে যত্রতত্র অটোরিকশা পার্কি, যানজটে দুর্ভোগ
  • ০৭ মার্চ ২০২৬