টেস্ট পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

০৩ নভেম্বর ২০২৩, ০৬:০৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
পার্থ সরকার

পার্থ সরকার © সংগৃহীত

গাজীপুরে টেস্ট পরীক্ষায় ফেল করায় দশম শ্রেণীর এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে কালিয়াকৈরের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার ককরা হয়।

নিহত শিক্ষার্থীর নাম পার্থ সরকার (১৬)। সে উপজেলার আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল ও কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা সাত্তারগেট এলাকার লিটন সরকারের ছেলে সে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের অনেক আগেই এসএসসির টেস্ট পরীক্ষা নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।প্রস্তুতি ভালো না থাকায় এক বিষয়ে ফেল করে পার্থ। যার কারণে পরীক্ষার জন্য ফরম ফিলাপে নাকচ করেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এ ঘটনা নিয়ে পরিবারের ভয়ে কাউকে কিছু না জানিয়ে বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতের কোন এক সময় নিজ কক্ষেই ফ্যানের সাথে রশি লাগিয়ে আত্মহত্যা করে পার্থ। 

এ বিষয়ে আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল ও কলেজের পরিচালক মো. সোহাগ রহমান বলেন, টেস্ট পরীক্ষায় ফেল করা ৩০ শিক্ষার্থীকে আমরা ফরম পূরণের সুযোগ দেইনি। তাদের পরিবারকে ফোন করে বিষয়টি জানানো হয়েছে। হয়তো এই ছাত্রের পরিবার থেকে তাকে বকাঝকা করেছে, সে কারণেই সে আত্মহত্যা করেছে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত হয় ‘গুলশান’ থেকে: সারজিস
  • ২২ এপ্রিল ২০২৬
বয়স সংশোধন ইস্যুতে বড় সুখবর পাচ্ছেন মাদ্রাসা শিক্ষকরা
  • ২২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী জানালেন সংসদ চাইলে পুরাতন সারের ডিলার বাদ দিয়…
  • ২২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামের ‘সেরা উইকেট’ নিয়েও অনিশ্চয়তা, তবু আত্মবিশ্বাসী …
  • ২২ এপ্রিল ২০২৬
আপনি কি সরকারি দলে যোগ দিয়েছেন? হান্নান মাসউদকে স্পিকার
  • ২২ এপ্রিল ২০২৬
চবির শাটলে উঠে ছাত্রদলের নামে স্লোগান বহিরাগত পলিটেকনিক শিক…
  • ২২ এপ্রিল ২০২৬