৫ বছরে ভোটার বেড়েছে দেড় কোটির বেশি

০৩ নভেম্বর ২০২৩, ০৪:০৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:১৯ PM

© সংগৃহীত

দেশে গত ৫ বছরে ভোটার বেড়েছে এক কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৯৫৬ জন বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর। তিনি জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটার ছিল ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় সংসদ নির্বাচনের আসনভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে তিনি এ তথ্য জানান। 

এনআইডি ডিজি জানান, দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি সাত লাখ ৭১ হাজার ৫৭৯ জন, নারী ভোটার পাঁচ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসন ভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করেছে ইসি। এ তালিকা অনুযায়ী সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। এ নির্বাচনে ভোট দেবেন ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার।

জামায়াত জোট থেকে নারী এমপির মনোনয়নপত্র জমা দিয়ে যা বললেন মা…
  • ২১ এপ্রিল ২০২৬
ঢাকার বাইরে এসএসসির দুই কেন্দ্রে হঠাৎ হাজির শিক্ষামন্ত্রী, …
  • ২১ এপ্রিল ২০২৬
বরিশাল বোর্ডে ২১৬ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থী…
  • ২১ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে শপআপ, আবেদন শেষ ২৫ এপ্…
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
সার-কীটনাশকের দোকানে জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা
  • ২১ এপ্রিল ২০২৬