সোহরাওয়ার্দীতে চলছে ইসলামী আন্দোলনের সমাবেশ, নেতাকর্মীদে ঢল

০৩ নভেম্বর ২০২৩, ০৩:২৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
সোহরাওয়ার্দীতে চলছে ইসলামী আন্দোলনের সমাবেশ

সোহরাওয়ার্দীতে চলছে ইসলামী আন্দোলনের সমাবেশ © সংগৃহীত

বর্তমান নির্বাচন কমিশন বাতিল, চলতি সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ চলছে। শুক্রবার (৩ নভেম্বর) সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যান মাঠে নেতা-কর্মীরা দলে দলে আসতে শুরু করেন।

এদিন কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। তবে মূল কার্যক্রম শুরু জুমার নামজের পর। পরে দুপুরে সমাবেশস্থলেই জুমার নামাজ আদায় করেছেন দলটির লাখো নেতাকর্মী।

জানা গেছে, সমাবেশে চলমান রাজনৈতিক সমসাময়িক বিষয় ও আগামী কর্মসূচি ঘোষণা করবেন দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

May be an image of monument, crowd and temple

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে গত ২২ অক্টোবর পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। পরে ২০ শর্ত বেধে দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এদিকে, মহাসমাবেশকে ঘিরে জুমার আগেই অনেক নেতাকর্মী এসেছেন সোহরাওয়ার্দী উদ্যান। অনেকে এখনো মিছিল নিয়ে আসছেন সমাবেশস্থলে। সমাবেশ মাঠ ছাড়িয়ে আশেপাশের সড়কে ভরে গেছে। নেতাকর্মীদের ঢল নেমেছে।

১১ দলীয় জোটের চার দিনের কর্মসূচি ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষিকা হত্যার বিচার দাবিতে ইবিতে মৌন মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
এভারকেয়ার হাসপাতালে চাকরি, আবেদন শেষ ১৩ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
খালে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
  • ০৭ এপ্রিল ২০২৬
কওমী মাদ্রাসাগুলোকে উপবৃত্তির আওতায় আনতে আবেদন শেষ হচ্ছে আজ
  • ০৭ এপ্রিল ২০২৬
close