বিএনপি নেতা ও সাবেক মেয়র মজিবুর রহমান আটক

০৩ নভেম্বর ২০২৩, ১১:৪০ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার

বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার © ফাইল ছবি

বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ারকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন অভিযোগ করেছেন।

রিজভী গণমাধ্যমকে বলেন, মজিবুর রহমানের পরিবার জানিয়েছে, তাকে গভীর রাতে তুলে নিয়েছে সাদা পোশাকের পুলিশ সদস্যরা। তিনি এ আটকের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

আরো পড়ুন: বিএনপি নেতা আমির খসরু আটক

মজিবুর রহমান সারোয়ার বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সংসদ সদস্য ছিলেন। এর আগে গুলশানের একটি বাসা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে এবং আরেকটি বাসা থেকে মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে আটক করে ডিবি পুলিশ।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬