‘বাসে আগুন দেওয়া হাত’ পুড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

০৩ নভেম্বর ২০২৩, ০৯:৫৫ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
সংসদে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী

সংসদে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা আপনার গাড়ি পোড়ায় তাদের ধরে আগুনে ফেলেন। যে হাত দিয়ে গাড়ি পোড়াবে সেই হাত পুড়িয়ে দেন। তাহলে তারা থামবে, এ ছাড়া থামবে না। বৃহস্পতিবার (০২ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশনের সমাপ্তি দিনের ভাষণে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, তারা (বিএনপি) নাকি আমাকে পদত্যাগ করাবে, নির্বাচন হতে দেবে না, এই বলে তারা তাণ্ডব চালিয়েছে। তারা কোন বাংলাদেশ চায়? এই সন্ত্রাসী, জঙ্গি, অমানুষগুলোর সঙ্গে কারা থাকে? এ জানোয়ারদের সঙ্গে আমি বসব (সংলাপে)? তাদের সঙ্গে বসার কথা কারা বলে? জানোয়ারেরও ধর্ম থাকে। কিন্তু তাদের কোনো ধর্ম নেই।

‘‘এসব দুর্বৃত্তরা সাংবাদিকদের উপরও হামলা চালিয়েছে। সাংবাদিকরা কী দোষ করেছিল? তারা তো বিএনপির সংবাদ কাভার করতেই গিয়েছিল। কিন্তু তারপরও তাদের উপর বর্বর হামলা চালিয়েছে বিএনপি।’’

সংসদ নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, আমি দেশবাসীকে আহ্বান জানাই এসব আগুন সন্ত্রাসীদের ধরিয়ে দিন। প্রত্যেকে এক হয়ে এসব দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

এ সময় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, হামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে থাকব। যাদের বাস পুড়িয়েছে, যাদের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের আগেও আমি সহযোগিতা দিয়েছি। এবারও আমরা সহযোগিতা করব।

এর আগে বিএনপি গত রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি শেষে টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয়। পরে তিন দিনের টানা অবরোধ কর্মসূচি গতকাল বৃহস্পতিবার শেষ হয়। অবরোধের শেষ দিন বৃহস্পতিবারও দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব…
  • ৩০ মার্চ ২০২৬
দেশে পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
  • ৩০ মার্চ ২০২৬
গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence