বিএনপি নেতা আমির খসরু আটক

০৩ নভেম্বর ২০২৩, ০৮:১৪ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২০ PM
বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীকে আটক করেছে ডিবি

বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীকে আটক করেছে ডিবি © সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে গুলশানের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে আমির খসরুর ছেলে জানান, গুলশানের ৮১ নম্বর রোড তার বাবার খোঁজে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, আমির খসরু মাহমুদ চৌধুরীকেকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। গত ২৯ অক্টোবর আমির খসরুর বনানীর বাসায় তল্লাশি চালায় ডিবি পুলিশ। সেদিন তিনি বাসায় ছিলেন না।

আরো পড়ুন: ২০ বছর পর পদ ফিরে পেলেন প্রধান শিক্ষক

এর আগে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকসহ তিনজনকে। রাতে দলের মিডিয়া সেলের আহ্বায়ক জহিরউদ্দিন স্বপনকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়।

আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুই জেলায়
  • ১৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৮ এপ্রিল ২০২৬
‘অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না’
  • ১৮ এপ্রিল ২০২৬
বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬