মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

০২ নভেম্বর ২০২৩, ০৮:২৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২০ PM
রাস্তার ‍উপরে আগুনে পুড়ছে পরিস্থান পরিবহনের একটি বাস

রাস্তার ‍উপরে আগুনে পুড়ছে পরিস্থান পরিবহনের একটি বাস © সংগৃহীত

বিএনপি ও এর যুগপৎ আন্দোলনের সহযোগী দলগুলোর ডাকা অবরোধের শেষ দিনে রাজধানীর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের পাশে পরিস্থান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, পরিস্থান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি-জামায়াত আগামী ৫ ও ৬ নভেম্বর সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দেয়। এছাড়া শুক্রবার (৩ নভেম্বর) সারাদেশে দোয়া কর্মসূচি পালন করবে দলটি। দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির ঘোষণার পর বাসে আগুন লাগার ঘটনা ঘটলো।

ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন এক না: শিক্ষামন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
  • ০৫ এপ্রিল ২০২৬
ঢাকা কলেজে মাথায় খসে পড়ল পলেস্তারা, গুরুতর আহত শিক্ষার্থী
  • ০৫ এপ্রিল ২০২৬
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনে ক্ষোভ উদীচীর, পুনর্বহালের…
  • ০৫ এপ্রিল ২০২৬
অব্যাহতি পেয়েও ছাত্রদলের ব্যানারে প্রভোস্টকে শুভেচ্ছা হামিম…
  • ০৫ এপ্রিল ২০২৬
সাড়া ফেলেছে তাসকিনের বিজ্ঞাপন 
  • ০৫ এপ্রিল ২০২৬