এবার রবি-সোম অবরোধ ডাকল জামায়াতও 

০২ নভেম্বর ২০২৩, ০৭:০৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২০ PM

© সংগৃহীত

আগামী রবিবার (৫ নভেম্বর) ও সোমবার (৬ নভেম্বর) সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে জামায়াত। এর আগে সারাদেশে ফের দু’দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ রাতে জামায়াত ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে এই অবরোধ কর্মসূচীর ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ দিনের নতুন কর্মসূচি ঘোষণার মধ্য রয়েছে, অবরোধ চলাকালে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে ৩ নভেম্বর শুক্রবার দেশব্যাপী দোয়া অনুষ্ঠান। ৫ নভেম্বর রবিবার ভোর ৬টা থেকে ৭ নভেম্বর মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘন্টা শান্তিপূর্ণ অবরোধের কর্মসূচি ঘোষণা

এর আড়ে ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশে হামলা, হত্যার প্রতিবাদে ২৯ অক্টোবর হরকাল পালন করে বিএনপি। একই সময় জামায়াতও হরতাল পালন করে। এরপর ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা ৭২ ঘণ্টার অবরোধ দেয় বিএনপি ও জামায়াত। আজ সেই কমসূচি শেষে আবার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দিল সংগঠন ২ টি। 

ট্যাগ: জামায়াত
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬