সন্ত্রসী দলের সঙ্গে কোনো সংলাপ নয়: ওবায়দুল কাদের

০২ নভেম্বর ২০২৩, ০৩:৪৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২০ PM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © সংগৃহীত

বিএনপি এরই মধ্যে নিজেদের সন্ত্রাসী দল হিসেবে প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এমন সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপ হতে পারে না। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমিও বলছি।

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার (০২ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) ঘুরেফিরে তাদের পুরনো নাশকতা, সন্ত্রাসের ধারায় ফিরে এসেছে। কাজেই এখানে সন্ত্রাসের সঙ্গে সংলাপ হতে পারে না। তারা প্রমাণ করেছে বিএনপি একটি সন্ত্রাসী দল। কাজেই সন্ত্রাসী দলের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন কোনো সংলাপ নয়।

আরও পড়ুন: বিএনপি কথা দিয়ে কথা রাখেনি: প্রধানমন্ত্রী

ওবায়দুল কাদের আরও বলেন, আমরা সমাবেশ থেকে পল্টনে গিয়ে মিছিলে গিয়ে হামলা চালাইনি। তাদের সমাবেশ তারা পণ্ড করেছে। তারা দৌড়ে লাদেনের মতো কোনো গুহায় গেছে, তাদের বের করা যায়নি। 

বিএনপি নেতারা জেলে রয়েছেন, তাদের রেখেই নির্বাচন হবে কি না, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কাউকে জেলে রাখার বিষয় না, এটা আইনের বিষয়। কেউ আইন ভঙ্গ করে জেলে গেলে তাদের জন্য ইলেকশন বসে থাকবে না।

রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬