বিএনপি নেতা আমিনুল হককে তুলে নেওয়ার অভিযোগ

০২ নভেম্বর ২০২৩, ১১:৫১ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২০ PM
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক © ফাইল ছবি

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব মিরাজকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন অভিযোগ করেছেন। হোটেল আমারির উল্টো পাশের বিল্ডিং থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদের।

রুহুল কবির রিজভী বলেন, ‘রাত পৌনে ৪টার দিকে গোয়েন্দা পুলিশ তাদের তুলে নিয়ে যায়। আমিনুল হকের গাড়িচালক ও পল্লবী থানা যুবদল নেতা পল্লবকেও তুলে নিয়ে যাওয়া হয়েছে।’ দরজা ভেঙে তাদের আটক করেছে বলে জানান রিজভী।

বিএনপি-জামায়াতসহ বিরোধী দলগুলোর ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচি শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (২ নভেম্বর)। মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, মহাসচিবসহ নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ এবং এক দফা দাবিতে বিএনপির এ কর্মসূচি ঘোষণা করে।

আরো পড়ুন: অবরোধ শেষ হচ্ছে আজ, বিএনপি এরপর কী করবে

পরে জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোও একই কর্মসূচি ঘোষণা করে। এবার আরও কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছে দলগুলো।বৃহস্পতিবার ভোর থেকে তৃতীয় দিনের অবরোধ শুরু হয়েছে। বিভিন্ন স্থানে বিক্ষোভ, ভাংচুর ও আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর টহল রয়েছে সড়কে।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬