অবরোধের শেষ দিন দূরপাল্লার বাস চলাচল বাড়ছে

০২ নভেম্বর ২০২৩, ১১:৪৭ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২০ PM
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল © সংগৃহীত

বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের সর্বাত্মক অবরোধের তৃতীয় দিনে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল বাড়ছে। অবরোধের দুদিন রাজধানীর বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল প্রায় বন্ধ ছিল। দু-একটি করে বিভিন্ন গন্তব্য ছেড়ে যাচ্ছিল। ছিল না যাত্রীর আনাগোনা।

সায়েদাবাদের বাস-মালিক শ্রমিকরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ৮০-৯০টির মতো বাস সায়েদাবাদ থেকে ছেড়ে গেছে। তারা আশা করছেন, দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, খুলনা, বরিশাল, আমতলীসহ বিভিন্ন গন্তব্যে বাস ছেড়ে যেতে দেখা গেছে। সকাল ৯টার দিকে সায়েদাবাদের জনপথ মোড়ের দিকে বিএম লাইনের একটি বাসকে বরিশালের যাত্রী তুলতে দেখা গেছে।

আরও পড়ুন: খিলক্ষেতে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবনের নেতৃত্বে পিকেটিং

একই সঙ্গে সেখানে ছিল খুলনা রুটে চলাচল করা বনফুল পরিবহন, কুমিল্লা রোডে চলাচল করা তিশা পরিবহন, সিলেট রুটে চলাচল করা জিবি পরিবহন।

ঢাকা জেলা বাস, মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম সারওয়ার বলেন, ‘আজ (বৃহস্পতিবার) সকাল ১০টার মধ্যে ৮০ থেকে ৯০টি বাস ছেড়ে গেছে। গত দুদিনের চেয়ে আজ বাস বেশি ছাড়ছে যাত্রীও বেশি। অবরোধের প্রথম দিন ৭০-৮০টির মতো বাস গেছে। গতকাল বাস ছেড়েছে ১২০টির মতো। আমরা প্রস্তুত থাকলেও যাত্রীর অভাবে সেভাবে বাস চলাচল করেনি। আশা করি দুপুরের পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
close