খিলক্ষেতে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবনের নেতৃত্বে পিকেটিং

০২ নভেম্বর ২০২৩, ১০:২০ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২০ PM
সড়কে অগ্নিসংযোগ

সড়কে অগ্নিসংযোগ © সংগৃহীত

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির ডাকে টানা ৭২ ঘণ্টার অবরোধ চলছে। অবরোধের শেষ দিনে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিএনপি অবরোধে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের বেশ কিছু ঘটনা ঘটেছে।

অবরোধের তৃতীয় দিন বৃহস্পতিবার (২ নভেম্বর) ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে রাজধানী খিলক্ষেত থানার পাশে(এরায়পোর্ট  মেইনরোডে) টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও পিকেটিং করা হয়। এই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবি সংসদের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্রাবণের নেতৃত্বে মগবাজারে রাস্তা অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা। এসময় সরকার বিরোধী স্লোগান ও অবরোধ সফলের স্লোগান দেন দলটির নেতাকর্মীরা।

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই গেটে তালা ছাত্রদলের

গত ২৮ অক্টোবরে বিএনপির মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি।

একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টিসহ কয়েকটি দল ও জোট অবরোধ কর্মসূচি ঘোষণা ও সমর্থন করেছে।

শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
close