সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন 

০২ নভেম্বর ২০২৩, ০৯:৪২ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২০ PM
সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন 

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন  © টিডিসি ফটো

গত ২৮শে অক্টোবর ঢাকায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে নেত্রকোনা জেলা প্রেসক্লাব। বুধবার (০১ নভেম্বর) সকালে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব. সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, এনটিভির ষ্টাফ রিপোর্টার ভজন দাস, সাংবাদিক সুজাদুল ইসলাম ফারাস, বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার ম. কিবরিয়া চৌধুরী হেলিমসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা নিহত রফিকুল ইসলাম ভূইয়ার ওপর হামলার তীব্র নিন্দা জ্ঞাপন ও ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সাংবাদিকরা বলেন পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা এবং মোবাইল ক্যামেরা ছিনিয়ে নেয়ার ঘটনা সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। সাংবাদিকরা সমাজ ও দেশের মানুষের জন্য কাজ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence