সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

০১ নভেম্বর ২০২৩, ০৫:৪৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২১ PM

© সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ নভেম্বর রবিবার সৌদি আরব সফরে যাচ্ছেন। সেখানে তিনি আন্তর্জাতিক নারী সম্মেলনে যোগ দেবেন। একই সঙ্গে ওমরাহ পালন করার কথা রয়েছে। বুধবার (১ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা জানান।

আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ নভেম্বর প্রথমে মদিনায় যাবেন। সেখান থেকে যাবেন জেদ্দায়। জেদ্দায় সম্মেলনে যোগ দেবেন। পরে মক্কায় যাবেন। সৌদি আরব সফর শেষে ৭ নভেম্বর দেশের পথে রওনা দেবেন।

সৌদি আরব সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকের সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে ওআইসি মহাসচিব, ইরানের ভাইস প্রেসিডেন্ট, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদির সম্মেলনে গাজা প্রসঙ্গ উঠবে বলে আমরা আশা করি। এ বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। গাজায় যে মানবতা দলিত হচ্ছে, এ বিষয়ে আমরা সোচ্চার অবস্থান নিয়েছি।’

এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন শেষ ১২ মার্চ
  • ০৭ মার্চ ২০২৬
ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ তঞ্চকতার আশ্রয় বর্তম…
  • ০৭ মার্চ ২০২৬
নোবিপ্রবির সমুদ্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধ…
  • ০৭ মার্চ ২০২৬
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ, টিকিট কাটবেন …
  • ০৭ মার্চ ২০২৬
প্রাথমিক শিক্ষকের চাকরি লোভনীয় পেশায় পরিণত হবে: প্রতিমন্ত্র…
  • ০৭ মার্চ ২০২৬
ঘুষ দিতে বাধ্য হচ্ছেন শিক্ষক-কর্মচারীরা, সুখবর দিলেন শিক্ষা…
  • ০৭ মার্চ ২০২৬