সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

০১ নভেম্বর ২০২৩, ০৩:৪৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২১ PM
ব্রিটেনের হাইকমিশনার কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বরাষ্টমন্ত্রী

ব্রিটেনের হাইকমিশনার কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বরাষ্টমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ব্রিটেনের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক সংলাপের বিষয়টি উত্থাপন করলে তাকে বলেছি, আমরাও সবসময় সংলাপকে স্বাগত জানাই। সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান হওয়া উচিত বলে আমরাও মনে করি। জাতীয় নির্বাচন নিয়ে সংবিধান অনুসারে শর্তহীনভাবে কোনও রাজনৈতিক দল সংলাপে এলে আমাদের আপত্তি নেই।

বুধবার (১ নভেম্বর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় বলছেন, আমরা সবকিছু শান্তিপূর্ণভাবে করতে চাই। সংবিধান মাথায় রেখেই আমরা আলোচনা করতে চাই। আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই, সহিংসতা চাই না। তিনি আলাপ-আলোচনা করার জন্য সবসময় নির্দেশ দেন, যাতে পরিস্থিতি শান্ত থাকে, সেটি আমরা চালিয়ে যাচ্ছি। সংবিধান আমাদের যেভাবে কাঠামো করে দিয়েছে, সেটি অনুসারে সংলাপ করতে হবে। এটা সারাহ কুকও স্বীকার করে নিয়েছেন। তিনিও বলেছেন, সংলাপের বিকল্প নেই।

আরও পড়ুন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক নির্বাচিত হলেন সায়মা ওয়াজেদ

মন্ত্রী আরও বলেন, তারা (বিএনপি) তো বলতে পারেন আমরা কথা বলতে চাই, আমরা হরতাল চাই না, এটা তো তারা বলেননি কোনোদিন। আমরা তো বলছি, দরজা তো বন্ধ হয়নি। আমরা যেকোনো আলোচনায় রাজি আছে, সেটি সংবিধানের কাঠামোর মধ্য থেকে।

৪৪টি রাজনৈতিক দলকে ডেকেছিল নির্বাচন কমিশন। সেখানে বিএনপি বলে দিয়েছে, তারা আলোচনায় যাবে না। এ বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, সেটি তারা সবসময় বলে থাকে। ২০১৪ সালেও বলেছে। দলটির প্রতি দেশের জনগণ মুখ ফিরিয়ে নিয়েছেন। তারা নির্বাচনে এলে নিশ্চিতভাবে জয়লাভ করতে পারবে না। তাই তারা সংলাপ চায় না, সহিংসতা চায়। সহিংসতা করে তারা একটি পরিবেশ তৈরি করতে চায়। কিন্তু আমাদের দেশের জনগণ সহিংসতা চায় না।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬