৪ নভেম্বর মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে

০১ নভেম্বর ২০২৩, ০১:০২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২১ PM
৪ নভেম্বর বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

৪ নভেম্বর বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল © সংগৃহীত

আগামী ৪ নভেম্বর মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এমআরটি লাইন-৬ আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে  উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। 

বুধবার (১ নভেম্বর) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক  এম এ এন ছিদ্দিক।

তিনি বলেন, ৪ নভেম্বর মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন করবেন। তারপর দিন ৫ নভেম্বর থেকে মেট্রোরেল চলাচল করবে। মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করবেন। পরে সম্প্রতি আওয়ামী লীগের একটি রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামী ২৩ অক্টোবর মেট্রোরেল উদ্বোধন করবেন।

আরও পড়ুন: আয়কর সেবা মাস শুরু আজ থেকে

কিন্তু নানান কারণে তা পিছিয়ে যায়। সবশেষ গত ২০ অক্টোবর জানা যায়, আগামী ৪ নভেম্বর মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ উত্তরা থেকে আগারগাঁও অংশ গত বছরের ডিসেম্বরে চালু হয়। ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয়ে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার এলিভেটেড মেট্রো লাইন নির্মাণের ফাস্ট ট্র্যাক প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।

জবির শূন্য আসনে ৫ম পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু
  • ০১ এপ্রিল ২০২৬
মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ নিষিদ্ধ ঘোষি…
  • ০১ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ০১ এপ্রিল ২০২৬
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত, বাংলাদেশে কবে?
  • ০১ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাবিপ্রবির সমঝোতা স্মা…
  • ০১ এপ্রিল ২০২৬
মোজতবা খামেনি কোথায় আছেন, জানালেন রুশ রাষ্ট্রদূত
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence