প্রধান বিচারপতির সঙ্গে ইসির বৈঠক কাল

৩১ অক্টোবর ২০২৩, ০১:৩৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৪৯ PM
ছবিতে বামে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও ডানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল

ছবিতে বামে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও ডানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল © ফাইল ছবি

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১ নভেম্বর) সুপ্রিম কোর্টে এই বৈঠক অনুষ্ঠিত হবে। 

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) প্রধান বিচারপতির দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

সুপ্রিমকোর্ট প্রশাসন সূত্র জানায়, ১ নভেম্বর বেলা ৩টায় সুপ্রিমকোর্ট জাজেস লাউঞ্জে এ বৈঠক হবে। নির্বাচন কমিশন থেকে বৈঠকের সময় চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ঠিক করে দেন প্রধান বিচারপতি।

জানা যায়, আগামী ১ থেকে ৫ নভেম্বরের মধ্যে সাক্ষাতের জন্য সময় চেয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। সাক্ষাতের কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে সংসদ নির্বাচনের তফসিল।

ইসি কর্মকর্তারা বলছেন, প্রতি সংসদ নির্বাচনের আগে সার্বিক প্রস্তুতি নিয়ে এ ধরনের সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়। তারই ধারাবাহিকতায় এ বৈঠকের সময় চাওয়া হয়। পরে প্রধান বিচারপতি বৈঠকের জন্য সময় নির্ধারণ করে দেন।

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান জানিয়েছেন, প্রধান বিচারপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনাররা সৌজন্য সাক্ষাৎ করবেন বুধবার। প্রধান বিচারপতি শপথ গ্রহণের পর বিভিন্ন দপ্তর এবং সংস্থার প্রধান ও কর্মকর্তারা এভাবে সৌজন্য সাক্ষাৎ করছেন এবং ভবিষ্যতেও করবেন মর্মে শিডিউল রয়েছে।

কোস্টগার্ডের অভিযানে ট্রলারসহ ৪ হাজার লিটার জ্বালানি তেল জব…
  • ২১ এপ্রিল ২০২৬
টিম কুক যুগের অবসান, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস
  • ২১ এপ্রিল ২০২৬
জেলেকে কুপিয়ে জখমের অভিযোগ, অভিযুক্তদের বিচার দাবি
  • ২১ এপ্রিল ২০২৬
ওয়ার্ল্ড ভিশন নিয়োগ দেবে মিল অফিসার, আবেদন শেষ ২৩ এপ্রিল
  • ২১ এপ্রিল ২০২৬
বাগেরহাটে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, কেন্দ্রে কড়া নিরাপত্…
  • ২১ এপ্রিল ২০২৬
মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত জোটের ১৩ নারী প্রার্থী
  • ২১ এপ্রিল ২০২৬