খেয়ালখুশিমতো আটক ও সহিংসতা না করার আহ্বান জাতিসংঘের

৩১ অক্টোবর ২০২৩, ১১:০৮ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৪৯ PM
স্টিফেন ডুজারিক

স্টিফেন ডুজারিক © সংগৃহীত

বাংলাদেশের সব পক্ষকেই সহিংসতা না করতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি একই সঙ্গে বিএনপির রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে সহিংসতায় উদ্বেগ জানিয়েছে। মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, অ্যান্তোনিও গুতেরেস খেয়ালখুশিমতো আটক করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। 

সোমবার (৩০ অক্টোবর) রাতে নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্রের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিক এ আহ্বান ও উদ্বেগের কথা জানান। 

স্টিফেন ডুজারিক বলেন, আমাকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়েছে। আমি আপনাদের (সাংবাদিকদের) বলতে পারি, বাংলাদেশে রাজনৈতিক সমাবেশগুলোতে সহিংসতার খবরে জাতিসংঘ মহাসচিব উদ্বিগ্ন। 

ডুজারিক বলেন, তিনি (জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস) সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার বা মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ কিংবা নির্বিচারে আটক না করার আহ্বান জানিয়েছেন। মতপ্রকাশ ও শান্তিপূর্ণ জমায়েতের অধিকারের ওপরও তিনি জোর দিয়েছেন।

আরও পড়ুন: সিইসির সঙ্গে বৈঠকে বসেছেন পিটার হাস

বিএনপির ওপর হামলা, তাদের সব স্তরের নেতা ও তাদের স্বজনদের গ্রেপ্তারের অভিযোগ তুলে ব্রিফিংয়ে বাংলাদেশি একজন সাংবাদিক জানতে চান, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলনির্বাচন কীভাবে সম্ভব? জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, নির্বাচন কেমন হবে তা নিয়ে আগে থেকে কেউ মূল্যায়ন করতে চান বলে তিনি করেন না।

ট্যাগ: জাতীয়
বিএমইউ হাসপাতালের ৮ তলা থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
  • ২৫ অক্টোবর ২০২৬
জামায়াত নেতাদের বাধা, সাঈদীর মামলার বাদীকে গোপণে গার্ড অব অ…
  • ২৫ অক্টোবর ২০২৬
ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন আনল বিসিবি, পদ হারালেন আশরা…
  • ২৫ অক্টোবর ২০২৬
শাহজালাল রুমিকে গ্রেপ্তারের বিষয়ে রাশেদ খাঁনকে যে তথ্য জানি…
  • ২৫ অক্টোবর ২০২৬
টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতাসহ যে …
  • ২৫ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের বিস্তারিত জানা যাবে সোমবার
  • ২৪ অক্টোবর ২০২৬