আজ সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

৩১ অক্টোবর ২০২৩, ১০:২১ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৪৯ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ছবি

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরতে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় তার সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন করা হবে।

সোমবার (৩০ অক্টোবর) প্রধানন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ২৪ অক্টোবর গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নিতে বেলজিয়ামে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫ ও ২৬ অক্টোবর ফোরামে যোগ দেন তিনি।

আরো পড়ুন: নতুন শিক্ষাক্রমে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

এ সময়ে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে কয়েকটি বৈঠক করেন প্রধানমন্ত্রী। বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্র ও লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গেও বৈঠক করেন। ২৬ অক্টোবর বেলজিয়ামে বাংলাদেশি প্রবাসীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। ২৭ অক্টোবর দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা সম্মেলন 
  • ১২ এপ্রিল ২০২৬
সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
close